বিলু রাক্ষস
কর্পোরেট জীবন এবং পারিবারিক অশান্তির যাঁতাকলে পিষে যাওয়া বিলু নিজের সুপ্ত আকাঙ্খা পূরণে অক্ষম হয়ে পড়েছে। নিজের ভেতরের পুষে রাখা রাক্ষসকে বারংবার দাবিয়ে রাখতে রাখতে জীবনের খেই হারিয়ে ফেলতে থাকা বিলু কি নতুন করে খুঁজে পাবে বেঁচে থাকার রসদ?
