মোবারকনামা
একসময়ের প্রতিষ্ঠিত আইনজীবী মোবারক অপরাধবোধের তাড়নায় অবসর নিয়ে আজ এক মুদি দোকানের কর্মচারী। হঠাৎ একটি চাঞ্চল্যকর মামলা তার দরজায় এসে কড়া নাড়লে মোবারক তা নিয়ে বিশেষ মাথা ঘামায় না। কিন্তু পরাজয় নিশ্চিত জেনেও সে শেষমেশ এই মামলা লড়ার সিদ্ধান্ত নেয় কারণ এই মামলাই হতে পারে তার প্রায়শ্চিত্তের শেষ সুযোগ!
