ব্যাধ
গ্রাম বাংলায় চড়ুইদের নৃশংসভাবে হত্যা করার খবর যখন লালবাজারের অস্বাভাবিক তদন্ত বিভাগে এসে পৌঁছায়, প্রবীণ ইন্সপেক্টর কানাইচরণ এবং নবাগত সৌভিক হত্যাকারীর সন্ধানে বেরিয়ে পড়ে। তদন্তে উঠে আসা নানা সূত্র অনুসন্ধান করতে করতে দুই পুলিশ অধিকারী আবিষ্কার করে বাংলার ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা কিছু মর্মান্তিক সত্য।
